শেরেবাংলা মেডিকেলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে আইসিইউ হামলা ভাংচুর স্বজনদের শেরেবাংলা মেডিকেলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে আইসিইউ হামলা ভাংচুর স্বজনদের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শেরেবাংলা মেডিকেলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে আইসিইউ হামলা ভাংচুর স্বজনদের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে করোনা আইসিইউ ওয়ার্ডে হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্বজনেরা। এ ঘটনায় মৃত ব্যক্তির তিন স্বজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল (১৭ জুলাই) সাড়ে ৪টার দিকে হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. কামরুজ্জামান (৪০)। তিনি পটুয়াখালীর বাউফলের বাসিন্দা। গত ১৩ জুলাই তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী আইসিইউ ওয়ার্ডের সিনিয়র নার্স নয়ন সাংবাদিকদের জানান, রোগীকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন স্বজনেরা। তারা ইন্টার্ন চিকিৎসক ও দায়িত্বরত নার্সদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় তিন জনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।স্বজনদের অভিযোগ, চিকিৎসা অবহেলায় করোনা রোগী মারা গেছে। অথচ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, হাসপাতাল পরিচালকের কক্ষে বসে আটক তিন জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় তারা দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় হাসপাতালের পরিচালক ক্ষমা করে দেন।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা স্বজন হারিয়েছেন, এজন্য উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর করেছেন। পরে ক্ষমা চাওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাদের ছেড়ে দিয়েছি। লাশ নিয়ে বাড়ি চলে গেছেন স্বজনেরা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর