ভোলায় ইয়াবা সহ দুই ব্যাবসায়ী আটক ভোলায় ইয়াবা সহ দুই ব্যাবসায়ী আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ভোলায় ইয়াবা সহ দুই ব্যাবসায়ী আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৮৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ ভোলার তজুমদ্দিনে মরণ নেশা ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সূত্রে জান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টায় তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি এলাকায় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে নুরনবী মহাজনের পল্টি মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩২ পিজ ইয়াবা ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন।

আটক ইয়াবা বিক্রেতারা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের কোব্বাত আলী হাওলাদার বাড়ির মোঃ আলমগীরের ছেলে মোঃ রুবেল হাওলাদার (২৭) ও একই ঠিকানার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (৩৫)। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ০৪।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর