একদিনে ভারতে করোনায় আক্রান্ত ৩৫ হাজার ৩৪২ জন একদিনে ভারতে করোনায় আক্রান্ত ৩৫ হাজার ৩৪২ জন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

একদিনে ভারতে করোনায় আক্রান্ত ৩৫ হাজার ৩৪২ জন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৯২ সময় দর্শন

অনলাইন ডেস্কঃঃ দু’দিন পর ৪০ হাজারের নিচে নামল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২ জন।

ভারতে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরালা রাজ্যে। শুক্রবার সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১৮। এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৭,৩০২)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং অসমে দু’হাজারের নিচে নেমেছে। এই রাজ্যগুলি ছাড়াও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ তৈরি করছে।

তবে ভারতে দৈনিক মৃত্যু বেশ কয়েকদিন ধরেই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ গেল ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগী আছেন ৪ লক্ষ ৫ হাজার ৫১৩ জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর