ডুবে যাওয়া ট্রলারে ১৫ ঘণ্টা পরেও ১৬ জেলে জীবিত ডুবে যাওয়া ট্রলারে ১৫ ঘণ্টা পরেও ১৬ জেলে জীবিত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ডুবে যাওয়া ট্রলারে ১৫ ঘণ্টা পরেও ১৬ জেলে জীবিত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯১ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ সাগর মোহনার চর পিয়ালে ১৬ মাঝি নিয়ে গত শুক্রবার রাতে একটি জেলেবাহী ট্রলার ডুবে যায়। ঘটনার অন্তত ১৫ ঘণ্টা পর কোস্টগার্ডের সহায়তায় জেলে ও ট্রলার উদ্ধার করে ঘাটে আনা হচ্ছে। এক্ষেত্রে অলৌকিক বিষয় হচ্ছে, উদ্ধার জেলেরা সবাই ঝুঁকিমুক্ত এবং জীবিত আছেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া মনপুরা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নাছির মহাজন জানান, ‘শুক্রবার রাত সাড়ে ৮টায় ঝড়ের কবলে পড়ে সাগর মোহনার চর পিয়ালের দক্ষিণে আবু সায়েদ মাঝির একটি ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারে ১৬ জন মাঝি মাল্লা ছিল। ঢেউয়ের আঘাতে ট্রলারটি ভেঙে যায় এবং পাশের একটি ম্যানগ্রোভ বনের কেউড়া গাছের মধ্যে গিয়ে আটকে পড়ে। ট্রলারের জেলেরাও ওই বনের গাছে আশ্রয় নেয়।’

খবর পেয়ে কোস্টগার্ড ও জেলেদের ৪টি ফিসিংবোট গিয়ে আজ শনিবার বেলা ১২ টায় ১৬ জেলের সবাইকে জীবিত উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্ত ট্রলারটি আংশিক উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেদের নিয়ে তারা ঘাটের উদ্দেশে রওয়ানা করেছে। রাতে ১০টার আগেই জেলেদের নিয়ে ঘাটে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। ট্রলারটির মালিক চরফ্যাশনের শামরাজ ঘাটের আবু সায়েদ মাঝি।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন্স  জানান, ‘কোস্টগার্ড মনপুরা ও চর মানিকার ২টি ইউনিট ও স্থানীয় জেলেদের ২টি ফিসিং বোট নিমজ্জিত ট্রলারের মাঝি মাল্লাদের জীবিত উদ্ধার করেছে। তারা সবাই জীবিত এবং সুস্থ আছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর