মধ্যরাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে ধরা খেলেন ইমাম মধ্যরাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে ধরা খেলেন ইমাম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

মধ্যরাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে ধরা খেলেন ইমাম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৯০ সময় দর্শন

অনলাইন ডেস্কঃঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুরে গভীর রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে গ্রামবাসীর হাতে ধরা খেয়েছেন ইমাম।

রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১টায় ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে সারা রাত সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে একসঙ্গে বেঁধে রাখে।

আটক ইমাম দীর্ঘদিন ধরে ওই গ্রামের এক মসজিদে ইমামতি করছেন। আর ওই নারী মসজিদের পাশের এক আনসার সদস্যের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই ইমামলে গ্রামের জনৈক ব্যক্তি ওই নারীর ঘরে প্রবেশ করতে দেখেন। এরপর গ্রামের আরও কয়েকজনকে ডেকে এনে গৃহবধূর বাড়িতে ডাকাডাকি করলে ওই ইমাম পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্ঠা করে। তবে তাকে ও ওই নারীকে আটক করে সড়কের পাশে থাকা খুঁটির সঙ্গে বেঁধে রাখে গ্রামবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবানীপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মাজেদ বলেন, অবৈধ মেলামেশার সময় মসজিদের ইমাম ও গৃহবধূকে আটক করে বেঁধে রাখে গ্রামবাসী। পরে আমি এবং গ্রামপ্রধানরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধন ছেড়ে দিয়ে একটি বাড়িতে আটকে রাখি। পুলিশ ও চেয়ারম্যান এসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অফিসার ফিরলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর