নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষেণের দায়ে গৃহশিক্ষক আটক নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষেণের দায়ে গৃহশিক্ষক আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষেণের দায়ে গৃহশিক্ষক আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২১৩ সময় দর্শন

অনলাইন ডেস্কঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক ফারাবি আহম্মেদ ফয়েজকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে ফারাবির বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে নির্যাতিত ছাত্রীর বাবা ফারাবিসহ তিনজনকে আসামি করে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলে ওই মেয়েকে বিয়ে করবে শর্তে ফারাবিকে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা রুহুল আমিন।

কিন্তু পরবর্তীতে তাকে বিয়ে না করে উল্টো হুমকি দিতে থাকে ফারাবি, বাধ্য হয়ে মঙ্গলবার রাতে নির্যাতিতার পরিবার থানায় এসে মৌখিক অভিযোগ করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনায় বুধবার সকালে ওইছাত্রীর বাবা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। নির্যাতিত ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর