কলাপাড়ায় পারিবারিক জেরে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা কলাপাড়ায় পারিবারিক জেরে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কলাপাড়ায় পারিবারিক জেরে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২০১ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃপটুয়াখালীর কলাপাড়ায় লাকী আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বন্দরে এ ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ বাপের বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে।

পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে সে বাবার বাড়ি আলিপুরে বেড়াতে আসে। এর পর থেকেই লাকি আক্তার চিন্তিত হয়ে পরেন। মঙ্গলবার রাতে সে বাপের বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর