দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৮৪ সময় দর্শন

অতিমারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ১৫০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হন আরও ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে।শুক্রবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১২ হাজার ৭৪৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর