দেশে করোনায় ১৯৮ জনের মৃত্যু দেশে করোনায় ১৯৮ জনের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

দেশে করোনায় ১৯৮ জনের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২৪ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৯৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৫৩৫ জনের দেহে। শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৪ জন।

এর আগে সোমবার (১৬ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৯৫৯ জনের দেহে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর