দলে ফিরলেন মুশফিক-লিটন, বাদ মিঠুন দলে ফিরলেন মুশফিক-লিটন, বাদ মিঠুন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দলে ফিরলেন মুশফিক-লিটন, বাদ মিঠুন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২২৯ সময় দর্শন

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

দলে ফিরেছেন তিনজন। তারা হলেন-মুশফিকুর রহীম, লিটন দাস আর আমিনুল ইসলাম বিপ্লব। তিনজনই ব্যক্তিগত কারণে সর্বশেষ সিরিজে ছিলেন না

মুশফিক জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন বাবা-মায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে। পরে বায়োবাবলে ঢুকতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

শ্বশুরের অসুস্থতার খবরে জিম্বাবুয়ে সফর থেকে ফিরেছিলেন লিটন দাসও। তিনিও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি। অন্যদিকে আমিনুল ইসলাম বিপ্লব তার বাবাকে হারিয়ে খেলা থেকে বিরতি নিয়েছিলেন।

এদিকে মোহাম্মদ মিঠুন সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলেছিলেন চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে। সেই সফরে দুই ম্যাচে ৪ আর ১ রান করেন।

এরপর দুটি সিরিজে (জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) দলে থেকেও একটি ম্যাচ খেলার সুযোগ হয়নি টপঅর্ডার এই ব্যাটসম্যানের। না খেলেই তিনি বাদ পড়লেন এই ফরমেট থেকে।তবে অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে যাচ্ছেতাই পারফরম্যান্সের পরও এই দফায় টিকে গেছেন সৌম্য সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর