বরিশাল ইউএনও এর বিরুদ্ধে এবার দুই মামলা বরিশাল ইউএনও এর বিরুদ্ধে এবার দুই মামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বরিশাল ইউএনও এর বিরুদ্ধে এবার দুই মামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৪২ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধি::বরিশালে ইউএনও অফিস চত্বরে আনসারদের গুলি বর্ষণ, পুলিশের লাঠিচার্জের ঘটনায় সদর উপজেলার ইউএনও মো. মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা আদালতে উপস্থাপন করা হয়েছে।

এরমধ্যে একটি মামলা উপস্থাপন করেন বিসিসি প্যানেল মেয়র জেলা আইনজীবী সমিতির সম্পাদক রফিকুল ইসলাম খোকন এবং অপরটি বিসিসির পক্ষে রাজস্ব কর্মকর্তা মো. বাবুল হালদার।

মামলার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বলেন, রোববার সকালে বাদী আদালতে মামলা ফাইল করে শুনানি করলে আদালতের বিচারক মাসুম বিল্লা মামলা আমলে নেন।

তিনি বলেন, ‘আদালত মামলা আমলে নিয়েছেন এবং কিছু সময় পরে সিদ্ধান্ত জানাবেন। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’

ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত বুধবার রাতে বিসিসি কর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সহিংসতার ঘটনায় আনসাররা গুলি চালায় এবং পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান ও পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিসিসি কর্মীসহ ১২২ জনের নামে ও অন্তত ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুটি মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর