নিহতের সংখ্যা বেড়ে ২১, চালকসহ আটক ৩ নিহতের সংখ্যা বেড়ে ২১, চালকসহ আটক ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নিহতের সংখ্যা বেড়ে ২১, চালকসহ আটক ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৯১ সময় দর্শন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলার ডুবির ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় চালকসহ আটক ৩ জনকে আটক করা হয়েছে।শুক্রবার মধ্যরাতে উপজেলার চরইসলামপুর থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে বালুবোঝাই ট্রলারচালক জামির মিয়া (৩৫), তার সহকারী কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, নৌ-দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর