পারাবত লঞ্চ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্দার পারাবত লঞ্চ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্দার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

পারাবত লঞ্চ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্দার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৯৯ সময় দর্শন

সদরঘাট নৌ-থানার ওসি মো. কাইয়ুম আলী সরকার বলেন, সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনটি তালাবদ্ধ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। লঞ্চে থাকা মাস্টার চাবি দিয়ে তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খোলা যাচ্ছিল না। তখন  লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।পুলিশ তালা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওসি বলেন, কেবিনের মধ্যে কাপড় ঝুলানোর হুক ছিল। সেই হুকে ওড়না পেঁচিয়ে ঝুলেছিল ওই নারী।তিনি বলেন, “ওই কেবিনে দুই প্যাকেট ইঁদুরের ওষুধও পাওয়া গেছে। এক প্যাকেটের ওষুধ ওই নারী খেয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”রাতে ওই নারী কেবিন বয়ের মাধ্যমে খাবারও খেয়েছিলেন বলে লঞ্চকর্মীরা পুলিশকে জানিয়েছে।ওই কেবিনের টিকেটটি ‘আনোয়ার হোসেন’ নামে কেনা হয়েছিল।লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বরিশালে ওই নারীকে বৃদ্ধ একজন পুরুষ লঞ্চে নিয়ে আসেন। কেবিনে ওই নারীকে তুলে দিয়ে তিনি লঞ্চ থেকে নেমে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর