বরিশালে পল্লী বিদ্যুতের চোরাই তারসহ দুইজন গ্রেফতার বরিশালে পল্লী বিদ্যুতের চোরাই তারসহ দুইজন গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বরিশালে পল্লী বিদ্যুতের চোরাই তারসহ দুইজন গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ সময় দর্শন

বরিশালে গৌরনদীতে পল্লী বিদ্যুতের চোরাইকৃত ১৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ।

বুধবার সকালে থানা এলাকার মাহিলাড়া গ্রামের একটি ভাড়াটিয়া বাসা থেকে চার ড্রাম বৈদ্যুতিক তারসহ মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়।

পরে তার (মেহেদী) স্বীকারোক্তি অনুযায়ী বরিশাল থেকে ফয়জুল্লাহ নামের আরেকজনকে ছয় ড্রাম তারসহ গ্রেফতার করে পুলিশ সদস্যরা।দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল চুরি করে গৌরনদীর মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পিছনে রাখে একটি চোরচক্র।

মঙ্গলবার রাতে বিষয়টি থানা পুলিশকে অবগত করে পল্লী বিদ্যুতের ঠিকাদার অহিদুজ্জামান একটি মামলা দায়ের করেন। পরে বুধবার সকালে চোরাইকৃত বৈদ্যুতিক তারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর