দেশে এই মাসে আসছে আড়াই কোটি ডোজ টিকা দেশে এই মাসে আসছে আড়াই কোটি ডোজ টিকা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দেশে এই মাসে আসছে আড়াই কোটি ডোজ টিকা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ সময় দর্শন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসে (সেপ্টেম্বরে) আড়াই কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেশে আসবে। তার মধ্যে ২ কোটি সিনোফার্মের, ৫০ লাখ ফাইজারের।সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কারিগরি পরামর্শক টিমের অনুমোদন পেলে ১২-১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এ জন্য অনুমোদন পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। পর্যাপ্ত টিকা হাতে আসার পর ১২-১৭ বছর বয়সীদের টিকা দেয়া হবে।কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো অন্য রোগীদের জন্য ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।

যদিও গতকাল রোববার ১৮ বছরের কমবয়সীদের কাউকে টিকা দেওয়া হবে না বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাদেরকে টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর