সৌদির জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত সৌদির জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সৌদির জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯২ সময় দর্শন

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক খালিদ বিন কারার আল-হারবিকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ।মঙ্গলবার এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।

ওই ডিক্রিতে হারবিসহ ১৯ জনের কথা উল্লেখ করা হলেও বাকিদের সম্পর্কে কিছু জানানো হয়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর ভিত্তি করে হারবিকে বরখাস্ত করা হয় বলে জানানো হয় সৌদি প্রেস এজেন্সির খবরে।জননিরাপত্তা বিভাগের পরিচালক হারবির বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

ওই ডিক্রিতে অ্যান্টি করাপশন অথরিটিকে হারবি ও তার সঙ্গে জড়িতদের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর