বরগুনায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে ছিটিয়ে ছিনতাই বরগুনায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে ছিটিয়ে ছিনতাই – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বরগুনায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে ছিটিয়ে ছিনতাই

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃবরগুনা প্রেসক্লাবের সামনে থেকে এক নারীর চেতনানাশক স্প্রে ছিটিয়ে হ্যান্ডব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজে তার প্রমাণ মিলেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বরগুনা শহরের সদর রোডে বরগুনা প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার পরে বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের একজন নারীর নাকে মুখে চেতনানাশক স্প্রে করে সাথে থাকা ভ্যানিটি ব্যাগ নেয়ার চেষ্টা করে। ওই নারী দ্রুত ব্যাগটি প্রেসক্লাবের নীচের দোকান শাহেদ ইলেকট্রনিক্সের মালিক মিজানুর রহমানের কাছে রাখতে দেন। প্রতারক চক্র ওই নারীকে অন্যত্র নিয়ে আটকিয়ে রেখে ভাই সেজে দোকান থেকে ব্যাগ দুটি নিয়ে যায়।

বরগুনা প্রেসক্লাবের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তারা কিভাবে পরিকল্পনা করে দোকানদারের কাছ থেকে ব্যাগ নিয়েছে। ওই ব্যাগে দুটি স্বর্ণের আংটি, ২টি কানের দুল, একটি মোবাইল সেট, ৭০০ টাকার ওষুধসহ অনেকগুলো চাবি ছিল। ঘটনার পরে ওই নারী বাদী হয়ে বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, তারা সিসিটিভি ফুটেজ দেখে প্রতারকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর