এবার আমিরাতে অফিস খুলছে ইসরাইলের পুলিশ এবার আমিরাতে অফিস খুলছে ইসরাইলের পুলিশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

এবার আমিরাতে অফিস খুলছে ইসরাইলের পুলিশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ সময় দর্শন

ইসরাইলের পুলিশ বিভাগ এবার আরব আমিরাতের দুবাইয়ে স্থায়ী কার্যালয় নির্মাণ করতে যাচ্ছে।তেলআবিব বলছে, দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর অনেক ইসরাইলি অপরাধী গা ঢাকা দিতে আমিরাত পাড়ি জমিয়েছেন। তাদের ধরতেই ইসরাইলের পুলিশ দুবাইয়ে একটি স্থায়ী অফিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য টেলিগ্রাফ ও আরব নিউজের।

ইসরাইলি অপরাধীদের গ্রেফতারের জন্যই সেখানে স্থায়ী কার্যালয় বানাচ্ছে তেলআবিব। ২০২০ সালের সেপ্টেমারে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

এরই ধারাবাহিকতায় এ বছরের ১৩ জুলাই ইসরাইলে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। তেলআবিবে ওই দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।

তার এক মাস আগে আমিরাতে নিজেদের দূতাবাস চালু করেছিল ইসরাইল। তেলআবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আরব আমিরাতের নতুন দূতাবাস খোলা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৈরি করা আব্রাহাম চুক্তির আলোকে গত বছর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পদাঙ্ক অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর