করোনা মোকাবেলায় ৮৫০ কোটি টাকা দিল এডিবি করোনা মোকাবেলায় ৮৫০ কোটি টাকা দিল এডিবি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

করোনা মোকাবেলায় ৮৫০ কোটি টাকা দিল এডিবি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৫৭ সময় দর্শন

করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা (১০ কোটি ডলার) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ দিয়ে করোনা মোকাবিলায় যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী কেনার পাশাপাশি চিকিৎসা অবকাঠামো তৈরি করা হবে।

বুধবার (১৩ মে) ঢাকায় বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবির পরিচালনা পর্ষদ।

ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। করোনা মোকাবিলায় তাৎক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর