মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ সরকার কর্মচারী আটক মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ সরকার কর্মচারী আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ সরকার কর্মচারী আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৬৯ সময় দর্শন

আজকাল ডেস্ক।।মাদারীপুরের কালকিনিতে মোঃ সবুজ তালুকদার-(২৮) নামের একজন সরকারি কর্মচারিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ। সে গাজীপুর ক্যান্টইনমেন্ট স্কুল এন্ড কলেজের কম্পিউটর অপারেটর। এবং উপজেলার আলীনগর এলাকার ফুলবাড়িয়া গজারিয়া গ্রামের মোঃ হাচেন তালুকদারের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে তাকে আটক করা হয়।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এস.আই খান মোঃ জোবায়ের পি.পি.এমের নিতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতব্যাপী অভিযান চালিয়ে সবুজ তালুকদারকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। এমসয় তার কাছ থেকে ১৩টি রামদা, ২টি ঢাল ও ১১ টি প্লাস্টিকের লাঠি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, আমরা গোপন সংবাদের ভিক্তিতে যানতে পারি আলীনগর ইউনিয়নের হাচেন তালুকদারের ঘরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য অস্ত্র জমা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং সবুজ তালুকদারকে আটক করি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর