বরিশাল বিভাগে মা ইলিশ রক্ষায় ৬ দিনে ১৪১ জনের কারাদণ্ড বরিশাল বিভাগে মা ইলিশ রক্ষায় ৬ দিনে ১৪১ জনের কারাদণ্ড – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বরিশাল বিভাগে মা ইলিশ রক্ষায় ৬ দিনে ১৪১ জনের কারাদণ্ড

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৩৬ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশাল বিভাগে মা ইলিশ রক্ষার অভিযানে গত ছয় দিনে ১৪১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।পাশাপাশি ৩ লাখ ৭৫ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

সরকারি নির্দেশনা অনুযায়ী ‍ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় নিষিদ্ধ।নিষেধাজ্ঞা পালন নিশ্চিতে সেদিন থেকেই বিভাগের ছয় জেলায় চলছে অভিযান।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ‍৯ অক্টোবর পর্যন্ত বিভাগে ২৮২ টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান হয় ৭২১টি। ‍এসব অভিযান থেকে ২ দশমিক ৫৯৪ টন ইলিশ জব্দ করা হয়।অভিযানে প্রায় ১৮ দশমিক ১৯৯ লাখ মিটারের কারেন্ট জাল জব্দ করে প্রশাসন ও আইনরশৃঙ্খলা বাহিনী।

অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে বলে মৎস বিভাগ সূত্রে জানা গেছে।

এর মধ্যে বরিশাল জেলায় একদিনেই ২৪ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত ছয় দিনে বিভাগের বিভিন্ন জেলায় ১৪১ জনের কারাদণ্ড হয়েছে।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ‘ইলিশ আহরণ নিষিদ্ধের মৌসুমে কেউ মাছ ধরতে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ‍এ ব্যবস্থা ‍আরও কঠিন হতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর