অপ্রতিরোধ্য সামরিক বাহিনী গড়ে তোলার অঙ্গীকার কিমের অপ্রতিরোধ্য সামরিক বাহিনী গড়ে তোলার অঙ্গীকার কিমের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

অপ্রতিরোধ্য সামরিক বাহিনী গড়ে তোলার অঙ্গীকার কিমের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২২২ সময় দর্শন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অপ্রতিরোধ্য সামরিক বাহিনী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সোমবার এক সমরাস্ত্রের প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।বিবিসির খবরে বলা হয়েছে, বিরল এই প্রদর্শনীতে কিম জং উনের চারপাশ নানা ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কিম জং উন বলেছেন, কোনো যুদ্ধ শুরুর জন্য নয়, যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতির কারণে, আত্ম-রক্ষার্থেই তার দেশ অস্ত্র তৈরি করছে।

উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে কোনোটিকে তারা হাইপারসনিক এবং বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলেও দাবি করছে।

পিয়ংইয়ংয়ে দেওয়া এক ভাষণে কিম বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলছি না, কথা বলছি যুদ্ধ ঠেকানোর জন্য। জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আমরা আক্ষরিক অর্থেই যুদ্ধ-প্রতিরোধী ব্যবস্থা আরও বৃদ্ধি করছি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে কিম বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তারা উত্তেজনা তৈরি করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবারই বলেছেন, তারা উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে আগ্রহী। তবে ওয়াশিংটনের দাবি, উত্তর কোরিয়াকে তাদের পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে হবে। কিন্তু এই দাবিতে কান দিচ্ছে না উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে বিবিসির সংবাদদাতা লরা বিকার জানান, কিম জং উন তার নতুন সামরিক শক্তি নিয়ে শুধু কথা বলেননি, তিনি সেই শক্তি প্রদর্শনও করেছেন।

বিবিসির এই সাংবাদিক বলেন, তাকে ঘিরে সজ্জিত ছিল আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক ইউনিফর্ম পরিহিত তার কিছু প্রতিকৃতি।কিম বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র স্পর্শ করে তিনি প্রচণ্ড গর্ব অনুভব করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর