ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১ ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৯৬ সময় দর্শন

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় সুজন চৌকিদার (২৪) নিহত ও অপর দুজন আহত হয়েছেন।মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত সুজন চৌকিদার (২৪) মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাচ্চু চৌকিদারের ছেলে।

ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বরিশালগামী একটি ট্রাক চাকা পাংচার হয়ে ওই স্থানে রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়।

এর পর পেছনে থাকা আরেকটি পিকআপভ্যান এসে ওই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পিকআপচালক সুজন নিহত হন এবং অপর দুজন আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হলে উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সালাউদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একজন মৃত অবস্থায় পিকআপভ্যানের মধ্যে আটকা পড়ে আছে। আমরা তার মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হাতে তুলে দিই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর