সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো: মেয়র সাদিক সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো: মেয়র সাদিক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো: মেয়র সাদিক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৩৫ সময় দর্শন

সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। আমরা এ সংগঠনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি উন্নয়নে কাজ করে যাব।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ র‌্যালির পূর্বে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিসিসি মেয়র এসব কথা বলেছেন। পরে বেলুন-ফেস্টুন অবমুক্ত এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা ও মহানগর শ্রমিক লীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন, প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ। শেষে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর