হেলিকপ্টারে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন ৫৬ বছরের মুফতি হেলিকপ্টারে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন ৫৬ বছরের মুফতি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

হেলিকপ্টারে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন ৫৬ বছরের মুফতি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৮০ সময় দর্শন

যশোরের অভয়নগরে হেলিকপ্টারে গিয়ে ৩৩ বছরের এক নারীকে বিয়ে করেছেন মুফতি লুৎফর রহমান ফারুকী (৫৬)।সোমবার দুপুরে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বিয়ে করেন তিনি। হেলিকপ্টারে বিয়ে করতে আসায় বর দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।

বিয়ে করতে আসা বর যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মুফতি লুৎফর রহমান ফারুকী। তিনি যশোর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক এবং আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান। আর কনে দীঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপি। তার দুইটি ছেলেসন্তান রয়েছে। বর মুফতি লুৎফর রহমান ফারুকীর প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

মুফতি লুৎফর রহমান ফারুকী জানান, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। অভয়নগরের দীঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। আমি খুবই ব্যস্ত মানুষ। সময় বাঁচাতে হেলিকপ্টারে করে গিয়েছি। পারিবারিক সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর