নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা! নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৩৯ সময় দর্শন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেওয়ায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস ছালাম রাঢ়ীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।সোমবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় এ নোটিশ দেওয়া হয়। নোটিশে সই করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।

কাজী এনায়েত হোসেন বাচ্চু জানান, আব্দুস ছালাম রাঢ়ী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। বিএনপির সমর্থনে নির্বাচিত হয়ে গত ১৯ বছর চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

‘এবার তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, গত ১৮ অক্টোবর চরমোনাই ইউনিয়নের রাজারচর ক্লাবে আওয়মী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেন।’

তিনি আরও বলেন, ‘গত ২১ অক্টোবর ইউনিয়নের বুখাইনগর মাদরাসা মাঠে আওয়মী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেও অংশ নেন ছালাম। সভায় প্রকাশ্যে তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা দেওয়া হয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর