মাদকের অভয়ারণ্য বরিশাল নগরীর কাশিপুর মাদকের অভয়ারণ্য বরিশাল নগরীর কাশিপুর – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মাদকের অভয়ারণ্য বরিশাল নগরীর কাশিপুর

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৬২ সময় দর্শন

মাদকের অভয়ারণ্য বরিশাল নগরীর কাশিপুর

স্টাফ রিপোর্টার ।।  সম্প্রতি মাদক ব্যবসা ও স্থানীয় একজন ব্যক্তিকে মাদক সেবন করানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় ফিসারী রোডের পাচু মিরা বাড়ির সামনে। সড়কের উপর একজন মাদক সেবিকে স্থানীয় নেতৃত্বদানকারী একজন নেতা মারধর করে শান্ত করতে পারলেও, আসল মাদকের মূল হোতা ও মাদক ব্যবসায়ী লাবু,মাদক ব্যবসায়ী লাবুর স্ত্রী শেফালি ও আরেক মাদক ব্যবসায়ী লাবুর ছেলে রাকিবসহ বাকিদের লাগাম টানতে ব্যর্থ হন ওই নেতা।

স্থানীয় এলাকাবাসী ও নির্ভরশীল সূত্র থেকে জানা যায়, হৃদয়(১), হৃদয়(২) ওরফে ভোলাইয়্যা রিদয়, লাবু,লাবুর ছেলে রাকিব স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীদের সাথে ও আইনশৃঙ্খলা প্রয়োগকারীর অসাধু শ্রেণীর লোকজনের সহায়তায় মাদকের বড় ধরণের চালান ঢোকায় কাশিপুরে। বিশেষ করে বারোজিয়ার হাটের চিন্হিত মাদক ব্যবসায়ী বাবুর কাছ থেকে মাদক সরবরাহ করে চক্রটি। তাদের ভাষ্যমতে এরা এতটাই বেপরোয়া যে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাগজপত্র বিহীন কয়েকটি ছোট মোটরসাইকেল নিয়ে মহরা দেয় তারা। আবার একই মোটরসাইকেলে প্রকাশ্যে মাদক বহন ও সরবরাহ করে তারা। এদের মূল ঘাটি পাচু মিরাবাড়ির আশপাশ, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরের বাড়ির সামনে মুদির দোকানদার লাবুর দোকানে।

এদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করতে চাইলে একজন মধ্যবয়সী মহিলাকে মারধর ও লাঞ্ছিত করার হুমকিও দেয় চক্র। হুমকির শিকার নাম প্রকাশে অনিচ্ছুক ওই মধ্যবয়সী মহিলা অভিযোগ করেন লাবুসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী প্রতিবাদকারীদের দা দিয়ে কুপিয়ে খুনের হুমকি দেয় এই চক্র।

এদিকে ওয়ার্ডবাসীদের দাবি দীর্ঘদিন ধরে অভিযুক্তরা প্রকাশ্যে মাদক ব্যবসা করে চলেছে এবং এতে পরোক্ষভাবে মদদ ও সাহায্য করেছেন স্থানীয় দুজন কথিত রাজনৈতিক নেতা ও মাদক ব্যবসায়ী চক্র। এমনকি বারবার আইন প্রয়োগকারী সংস্থা সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলেও সেখানে হাজির হয়ে তদবির করে ছাড়িয়ে নেন তারা। অভিযোগ রয়েছে নিয়মিত মাসোয়ারা নিয়েই শেল্টার দেন গডফাদার ওই দুজন ব্যক্তি।

মাদকের অভয়ারণ্যে পরিণত কাশিপুর বাজার,ফিসারী রোড, বারোজিয়ার হাট এর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর