রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি রংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি রংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি রংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৯৮ সময় দর্শন

রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি রংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাবুল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ডেমরা থেকে তাদের দুটি এবং খিলগাঁও থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১০টা পর্যন্ত ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর