ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রী বলেন, বাকেরগঞ্জের দিক থেকে একটি সিএনজি বরিশালে আসছিল। দপদপিয়ার জিরো পয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে আহতদের গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অবস্থা গুরুতর থাকায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে রাজধানী ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তারা মারা গেছেন।’
Leave a Reply