ঝালকাঠির সুগন্ধায় তেলের জাহাজে বিস্ফোরণ: সুকানী নিহত ঝালকাঠির সুগন্ধায় তেলের জাহাজে বিস্ফোরণ: সুকানী নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ঝালকাঠির সুগন্ধায় তেলের জাহাজে বিস্ফোরণ: সুকানী নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২২৬ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানী কামরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. জোহর আলী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে আগুন লেগে যায়। এতে জাহাজের ৮ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার বরিশালটাইমসকে জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায়, তার চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর