কলাপাড়ায় ট্রাকচাপায় নিহত ১ কলাপাড়ায় ট্রাকচাপায় নিহত ১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় ট্রাকচাপায় নিহত ১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৫৪৮ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাকচাপায় মো.জামাল সিকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুর ২ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মাহাসড়কের বিশকানি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

নিহত জামালের ভাগনি জামাই মো.শাহ আলম বলেন, সে তার ভাগিনা মো. ইমরান তালুকদারের সাথে মোটরসাইকেলযোগে ধানখালীতে বোনের বাড়িতে যাচ্ছিলেন। বিশকানি নামক স্থানে পৌঁছলে পিছন থেকে (ঢাকা মেট্রো-ন-২০-৪৭০৫) একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় জামাল সিকদার ছিটকে রাস্তায় পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামরুন নাহার মিলি সাংবাদিকদের জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর