ভোলার চরফ্যাশনে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভোলার চরফ্যাশনে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ভোলার চরফ্যাশনে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২০৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::ভোলার চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডস্থ শরীফপাড়া এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ভোলার চরফ্যাশন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তারা হলেন- মো. লিটন (৩৩), বিবি রহিমা (৩০) এবং মোসা. ছালেহা বেগম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৪৪ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে একটি দল সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়াডস্থ শরীফপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে এসআই রাসেল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আজ মঙ্গলবার মামলা রুজু করে আসামিদের চরফ্যাশন আদালতে প্রেরণ করেন।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে চরফ্যাশনে জিরো টলারেন্সে রয়েছে থানা পুলিশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর