বগুড়ায় গাড়ীচোর চক্রের ১১ সদস্য আটক  বগুড়ায় গাড়ীচোর চক্রের ১১ সদস্য আটক  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বগুড়ায় গাড়ীচোর চক্রের ১১ সদস্য আটক 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩০৮ সময় দর্শন
আজকাল ডেস্ক।।  বগুড়া সদর থানা পুলিশ গাড়ীচোর সিন্ডিকেটের কয়েকজনকে আটক করেছে। টানা তিন দিনের সাঁড়াশী অভিযানে এই চক্রের ১১ চোরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, সদর থানার ইন্সপেক্টর (অপারেশন্স) হাসান আলীর নেতৃত্বে গত তিন দিন বগুড়া, দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা , মোটরসাইকেল চোর চক্রের ১১ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার নান্নু (৩৭) ও সেলিনা (৩২), সদরের চাঁদমুহার হামিদ (৪৫), আটাপাড়ার শফিকুল (৪৯), গাবতলীর চাকলার শাহাদত (৩৯), কাহালুর শিকড় মধ্যপাড়ার হান্নান (৪৬), দিনাজপুরের ঘোড়াঘাটের দামোদরপুর গ্রামের কবির (৩১) ও সাখাওয়াত হোসেন (৩৭), দিনাজপুরের নবাবগঞ্জ হরিপুরের বাবু (৩৩), রংপুরের মিঠাপুকুর থানার হেলেঞ্চার আনারুল (৪২) ও ধরলাকান্দির তসলিম (৩৫)।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে ইজিবাইক চুরি করতো বলে পুলিশের নিকট স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর