শাজাহানপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, গ্রেফতার ২ শাজাহানপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, গ্রেফতার ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শাজাহানপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, গ্রেফতার ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২২৩ সময় দর্শন

বগুড়ার শাজাহানপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় নৌকা প্রতীকের দুই কর্মীকে গ্রেফতারকে করেছে পুলিশ।রোববার (২৮ নভেম্বর) উপজেলার ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গাবতলী আমলি আদালতের বিচারক শহিদুল ইসলাম ঘটনাস্থলে আদালত বসিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতাররা হলেন- নৌকা প্রতীকের এজেন্ট আলী হোসেন (৪৫) ও আব্দুর রাজ্জাক (৫৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোটগ্রহণ চলাকালে উপজেলার ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদরাসা কেন্দ্রে নৌকা প্রতীকের কয়েকজন কর্মী কেন্দ্রে ঢোকেন। এ সময় জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেন তারা। দায়িত্বরত কর্মকর্তারা এসময় তাদের বাধা দেন। পরে কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহম্মেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। পরে তাদের আঘাতে আহত হন আসিফ আহম্মেদ ও রিপন বিশ্বাস। এ সময় অনেকে পালিয়ে গেলেও পুলিশের কাছে ধরা পড়েন নৌকা প্রতীকের এজেন্ট মো. আলী হোসেন ও চোপিনগর ইউনিয়নের আব্দুর রাজ্জাক। পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনোয়ারুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহম্মেদ জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর