পার্কে বোমা তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবকের দুহাত পার্কে বোমা তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবকের দুহাত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

পার্কে বোমা তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবকের দুহাত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ সময় দর্শন

বরিশালে উপজেলা ভাইস চেয়ারম্যানের পার্কে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের দুহাত উড়ে গেছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে গৌরনদী থানা পুলিশের এসআই আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার রাতে গৌরনদী উপজেলার কটকস্থলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদের মালিকানাধীন ফারিয়া গার্ডেন পার্কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহতদের আটকে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দক্ষিণ মাদ্রার ফারিয়া গার্ডেন পার্কের একটি টিনের ঘরে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন বোমা তৈরি করছিল। এ সময় অসাবধানতায় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে যায়। এতে বোমা কারিগর হারুনের দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডল ঝলসে যায়। ঘটনার পর পরই তারা বের হয়ে যায় পার্ক থেকে। তবে বিষয়টি ধামাচাপা দিতে বোমা তৈরির সরঞ্জাম সরিয়ে ফেলেন কারিগররা।

আহত হারুনের বোন নাছিমা বেগম জানান, বৃহস্পতিবার বিকালে হারুন ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে শুক্রবার রাতে তাকে আহতাবস্থায় দেখেছি। হাত উড়ে গেছে। কোথায় চিকিৎসা চলছে জানি না।

এদিকে আহতরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শুনে হাসপাতালে যাওয়া হলেও আহত কারও ভর্তি বা চিকিৎসাসংশ্লিষ্ট বিষয় পাওয়া যায়নি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর