রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৪৮ সময় দর্শন

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দেয়া হয়েছে। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ফলাফল দেয়াসহ নানা অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৮ জুলাই, বুধবার বিকেলে হাসপাতালটির মিরপুর শাখা বন্ধ করে দিয়ে ‘সিলগালা’ করে দেয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, হাসপাতালটি সিলগালা করা হচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরো কিছুটা সময় লাগবে।

এর আগে ৭ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় উত্তরায় রিজেন্ট হাসপাতালের শাখা ‘সিলগালা’ করে দেয় র‌্যাব। পরে রিজেন্টের প্রধান কার্যালয়ও বন্ধ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনার (কোভিড-১৯) পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবটরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী ওই হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর