বরিশালে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বরিশালে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। নিহত ওই কলেজছাত্রের নাম বিনয় সামন্ত চঞ্চল (২২)। চঞ্চল বরিশাল বিএম কলেজের ৪র্থ বর্ষের ম্যানেজমেন্টের ছাত্র ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রণজিৎ সমাদ্দারের পুত্র।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত সপ্তাহে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ইন্দোবাংলার বিপরীতে শ্রাবন্তী নিবাসে নিচতলায় বন্ধুদের সাথে ভাড়া বাসায় ওঠেন। শনিবার(১১ ডিসেম্বর) বন্ধুরা ঢাকায় গেলে ওই বাসায় একাই থাকেন চঞ্চল। আজ (১২ ডিসেম্বর) রোববার সকাল থেকে চঞ্চলকে মোবাইল ফোনে না পাওয়া গেলে, বাড়িয়ালাকে অবহিত করলে সে জানালার ফাঁকা থেকে চঞ্চলকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। এরপর বাড়িওয়ালা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে পাঠায়।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলিব বলেন, আজ বিকেলে আমরা ৯৯৯ খবর পেয়ে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করি। শেবাচিম হাসপাতালে সুরাতাহাল শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করবে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, এটি আত্মহত্যার ঘটনা, তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর