বরিশালে কীর্তনখোলা লঞ্চে স্টাফ কেবিনে নারী খুন স্বামী গ্রেফতার বরিশালে কীর্তনখোলা লঞ্চে স্টাফ কেবিনে নারী খুন স্বামী গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বরিশালে কীর্তনখোলা লঞ্চে স্টাফ কেবিনে নারী খুন স্বামী গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ রাজধানী ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২ এর কেবিন থেকে শারমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী মো. মাসুদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শারমিন আক্তার ঢাকার তেজকুনিপাড়া এলাকার এনায়েত হোসেনের মেয়ে।

ঘটনার দিন ১০ ডিসেম্বর বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে কুয়াকাটা-২ লঞ্চ। শুক্রবার সকালে বরিশাল বন্দরে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা কেবিনগুলো পরিষ্কার শুরু করেন। এসময় লঞ্চের নিচতলার একটি স্টাফ কেবিন তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর