ভোলায় প্রতিবেশীর কোপে গৃহবধূর জখম ভোলায় প্রতিবেশীর কোপে গৃহবধূর জখম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভোলায় প্রতিবেশীর কোপে গৃহবধূর জখম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধি >> ভোলার লালমোহনে প্রতিবেশির দায়ের কোপে গুরুতর আহত হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বেডে ৪দিন ধরে কাতরাচ্ছেন উম্মে হাফছা (৩১) নামের এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মো. জয়নাল আবেদিন বাদি হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ওই গৃহবধূর বাবা দাবী করেন, গত রোববার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইদ্রিস পাটোয়ারী বাড়ির জসিমের পালিত ছাগল গৃহবধূ হাফছার বসত ঘরের সামনের ফসলাদি নষ্ট করতে থাকে।

এসময় ছাগলটি তাড়াতে গেলে গৃহবধূ হাফছার ওপর অর্তকিত হামলা চালায় জসিম ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে দা দিয়ে হাফছার ঘাড়ে কোপ দেয় জসিম। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ডান হাতেও কোপ দিয়ে হাতটি প্রায় বিচ্ছিন্ন করে রক্তাক্ত অবস্থায় উঠোনে ফেলে রাখে তারা। একই সাথে হাফছার সাথে থাকা স্বর্ণালংকার লুটে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় হাফছাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে বরিশাল পরে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।এদিকে, মামলা দায়েরের পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণসহ বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর