বরিশাল ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার বরিশাল ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বরিশাল ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২১৭ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃরাজশাহী ও বরিশালে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ।

অপরদিকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিন-উল-আহসান।এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়।

এছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে সচিব পদে পদোন্নতির পর স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর