বরিশালে এস এস সি ২০০১ ব্যাচের মিলন মেলা বরিশালে এস এস সি ২০০১ ব্যাচের মিলন মেলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বরিশালে এস এস সি ২০০১ ব্যাচের মিলন মেলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ সময় দর্শন

তারিকুল ইসলাম:: ২০১৮ সালে স্থাপিত বরিশাল বিভাগীয় মিলনমেলা ২০২১সালে ৪র্থতম মিলন মেলার আয়োজন করেছে এস এস সি ২০০১ এইচ এস সি ২০০৩ ব্যাচের প্রাক্তন এক্সশিক্ষার্থীরা। বরিশালের প্রান কেন্দ্র প্লানেট শিশুপার্কে আয়োজন করা হয়।উৎসবমুখর পরিবেশে এসএসসি-২০০১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচটির প্রায় ৭৫০জন সদস্য অংশ নেয় এই  মিলন মেলায়।বরিশালের প্লানেট পার্কে শুক্রবার (২৪ডিসেম্বর) এ মিলন মেলা  অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মুখর ছিল বরিশালের প্লানেট পার্কে।এতে সংগীতশিল্পী হিসেবে মঞ্চ মাতিয়েছেন এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।ঢাকা আগত সংগীত শিল্পী কনিকা মঞ্চ মাতিয়ে সবাকে আনন্দ দেন।

বরিশাল থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করা রায়হান জিহাদ বলেন, আমরা ৪ বছর আগে  এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম। এই অনুষ্ঠানে সব বন্ধুকে এক সঙ্গে পেয়ে আবেগাপ্লুত এবং ভীষণ আনন্দিত। এজন্য আমাদের ব্যাচের ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল এবং আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠান সম্পর্কে এসএসসি-২০০১ ক্লাব ০১ বরিশাল বিভাগ।ফেসবুক গ্রুপের এডমিন রায়হান জিহাদ বলেন, “২০১৮ সালে আমরা ফেসবুক গ্রুপটি তৈরি করে আমাদের বন্ধুদের বিভিন্ন সমস্যার সমাধান করতে চেস্টা করেছি। তাই আমাদের এই মিলন মেলার আয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সারা বাংলাদেশের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা।”

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর