গণসংবর্ধনার নামে লঞ্চ মালিকের কাছে চাঁদা দাবি ইউপি চেয়ারম্যানের গণসংবর্ধনার নামে লঞ্চ মালিকের কাছে চাঁদা দাবি ইউপি চেয়ারম্যানের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

গণসংবর্ধনার নামে লঞ্চ মালিকের কাছে চাঁদা দাবি ইউপি চেয়ারম্যানের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃপটুয়াখালীর বাউফলে এক ইউপি চেয়ারম্যানের গণসংর্বধনায় চাঁদা না দেয়ায় দেড় ঘন্টা আটকে রাখা হয় এমভি বন্ধন -৫ নামের একটি দোতালা লঞ্চ। লঞ্চটি কালাইয়া ও ঢাকা রুটে চলাচল করে।

লঞ্চের ইন্সেপেক্টর শাহজাহান অভিযোগ করেন, কালাইয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লাকে গণসংবর্ধনার নামে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। লঞ্চ কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান মনির মোল্লার ১৫-২০ জন লোক শনিবার বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘন্টা বন্ধন-৫ লঞ্চটি ঘাটে আটকে রাখে। পরে ২০ হাজার টাকা চাঁদা দেয়ার পর কালাইয়া ঘাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ ব্যাপারে কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লাকে তার ০১৭১৪২৯৪৫৭৩ নম্বরের মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে ওই নম্বরে খুদে ম্যাসেস পাঠানো হলেও তিনি কোন সাড়া দেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন ,‘বিষয়টি আমি জানার পরে আমি কালাইয়া ঘাটে পুলিশ পাঠিয়ে লঞ্চ ছাড়ার ব্যবস্থা করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর