বাখেরগঞ্জে বাস চাপায় যুবক নিহত বাখেরগঞ্জে বাস চাপায় যুবক নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বাখেরগঞ্জে বাস চাপায় যুবক নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৭৬ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাসের চাপায় আসলাম হাওলাদার (৩২) নামের এক যুবক নিহত। বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বরিশালের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আসলাম। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়।এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। মরদেহ বাকেরগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা স্প্রীড ব্রেকারের দাবিতে মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর