এমভি ফারহান লঞ্চের মাস্টার-চালকসহ আটক ৬ এমভি ফারহান লঞ্চের মাস্টার-চালকসহ আটক ৬ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

এমভি ফারহান লঞ্চের মাস্টার-চালকসহ আটক ৬

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২১৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃনারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ওই লঞ্চটি জব্দ করা হয়েছে। এ ছাড়া ওই লঞ্চের দুই মাস্টার ও দুই চালকসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বুধবার (৫ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএ।জানা গেছে, এমভি ফারহান-৬ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে, সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি এবং জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটির মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর