পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শশুরের মাথা ফাটিয়ে দিল জামাতা পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শশুরের মাথা ফাটিয়ে দিল জামাতা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শশুরের মাথা ফাটিয়ে দিল জামাতা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২৮১ সময় দর্শন

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শশুরের মাথা ফাটিয়ে দিল জামাতা।

স্টাফ রিপোর্টার।। আজ দুপুর আনুমানিক ২ টার  সময় পটুয়াখালী আউলিয়াপুর ইউনিয়ন পূর্ব বাদুরা গ্রামে শশুরের মাথা ফাটিয়ে দেয় মেয়ে জামাই জানা গেছে তিন বছর পূর্বে বারেক হাওলাদার এর মেয়ে কে বিয়ে দিয়েছিলেন একই গ্রামের আব্দুল বাসেত কাজির ছেলে ওমর ফারুকের কাছে। সাংসারিক কোন্দলের কারণে মেয়ে বাপের বাড়িতে চলে আসে।  জামাই ওমর ফারুক বউকে নিতে শ্বশুরবাড়ি আসে। এ সময় শশুর আব্দুল বারেক হাওলাদার কাজের জন্য পাশের বাড়িতে ছিলেন। তাই সুযোগ বুঝে ফাঁকা বাড়ি থাকাতে শ্বশুরের গরু নিয়ে পালিয়ে যাচ্ছিলো। উক্ত ঘটনা টের পেয়ে বাবার কাছে খবর পাঠায় মেয়ে। তাদের দুটি গরু নিয়ে জামাই চলে যাচ্ছে। এ খবর শুনে শশুর আব্দুল বারেক জামাইকে গরু নিতে বাধা দিলে লাঠি দিয়ে শ্বশুরকে এলোপাথাড়ি পেটায়। এতে ঘটনাস্থলেই তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে । জামাই ওমর ফারুক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপস্থিত লোকজন বারেক হাওলাদার কে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে পাঠায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল বারেক হাওলাদার কে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর