শেখ হাসিনা শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক: এমপি শাওন শেখ হাসিনা শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক: এমপি শাওন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শেখ হাসিনা শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক: এমপি শাওন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৭১৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর তার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রক্ষমতায় আসে, তখনই দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার।

শনিবার সকালে ভোলার তজুমদ্দিনে মাধ্যমিক শিক্ষা খাত বিনিয়োগ কর্মসূচির (এসইএসআইপি) আওতায় ৮৮ লাখ টাকা ব্যয়ে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী একাডেমিক ভবন উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন।শাওন বলেন, যারা আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে পাঠদানের জন্য সারা দেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালউদ্দিনসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর