বরিশাল লেচুশাহ মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকার:আটক ১ বরিশাল লেচুশাহ মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকার:আটক ১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বরিশাল লেচুশাহ মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকার:আটক ১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৫৯৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল নগরীর গির্জা মহল্লাহ এলাকার লেচুশাহ মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (৭) বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার দুই ছাত্রের বিরুদ্ধে। রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসার হুজুরের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় শহীদ (১৫) নামে এক ছাত্রকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয়রা। এসময় অপর অভিযুক্ত বেল্লাল (১৬) পালিয়ে যান।কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর বাবা জানান, তিন মাস আগে তার ছেলেকে লেচুশাহ মাদ্রাসার হাফিজি বিভাগে ভর্তি করেন। বৃহস্পতিবার একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শহিদ ও বেল্লাল ওই শিশুকে মাদ্রাসার টয়লেটে নিয়ে বলাৎকার করেন। পরের দিন শুক্রবার ফের টয়লেটে নিয়ে বলাৎকারের চেষ্টা চালালে ওই শিশু চিৎকার করে বের হয়ে যায়। বিষয়টি জানাজানির ভয়ে শনিবার ওই শিশুর মুখ চেপে মারধর করে এবং মাদ্রাসার সাত তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার হুমকি দেন। এরপর ওই মাদ্রাসার অন্য দুই শিক্ষার্থীর সহায়তায় মাদ্রাসা থেকে বের হয়ে নগরীর দপ্তরখানার বাসায় গিয়ে মাকে বিষয়টি জানিয়ে অজ্ঞান হয়ে যায়। বলাৎকারের বিচার দাবিতে ভুক্তভোগীর বাবা শনিবার বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে রোববার মিটিং করে সমাধানের আশ্বাস দেন।

রোববার বিকেলেও ঘটনার কোন বিচার না পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকেন। এ খবরে পেয়ে দায়িত্বরত হুজুর মাদ্রাসার পিছনের দরজা দিয়ে অভিযুক্ত শহীদ ও বেল্লালকে বের করে দিয়ে পালাতে সহায়তা করেন। বিষয়টি স্থানীয়রা টের পেলে ধাওয়া দিয়ে শহীদকে আটক করে পুলিশে তুলে দেয়।ওসি জানান, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর