বরিশাল সমাচার পত্রিকার সাংবাদিক লুনার বাবার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক বরিশাল সমাচার পত্রিকার সাংবাদিক লুনার বাবার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বরিশাল সমাচার পত্রিকার সাংবাদিক লুনার বাবার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৭৮ সময় দর্শন

বরিশাল সমাচার পত্রিকার সাংবাদিক লুনার বাবার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

বরিশাল থেকে প্রচারিত দৈনিক সমাচার পত্রিকার রিপোর্টার আরজু লুনার পিতা ও মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নার ফুফা মোঃ আলী হোসেন চৌধুরী বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১০ জানুয়ারি মধ্য রাত ২ টার দিকে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন) তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্রী এবং তিন মেয়ে সন্তান ছাড়া অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার সময় ২নং ওয়ার্ড কাউনিয়া খান জামে মসজিদ সামনের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে তার মরদেহ নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাসহ এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গ, মুরব্বি ও নানা শ্রেণিপেশার মানুষ। সাংবাদিক লুনার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কমনা করে দোয়া করেছেন সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব একেএম তারেকুল আলম অপু,বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ পত্রিকার অন্যান্য নেতৃবৃন্দ। পরিবার সুত্রে জানাযায় লুনার বাবা দীর্ঘদিন যাবদ নানা ব্যাধিতে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর