বরিশালে ধর্ষনের অভিযোগে কাউন্সিলর কালাম মোল্লা গ্রেফতার বরিশালে ধর্ষনের অভিযোগে কাউন্সিলর কালাম মোল্লা গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বরিশালে ধর্ষনের অভিযোগে কাউন্সিলর কালাম মোল্লা গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২২১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ।বিষয়টি বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার নিশ্চিত করেন।’

থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় মগড়পাড়া এলাকার ত্রিশোর্ধ্ব এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল কাশিপুর এলাকার বাসিন্দা কাউন্সিলর কালাম মোল্লা।এই ঘটনায় তরুণী বাদী হয়ে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, মামলার খবর পেয়ে কালাম মোল্লা বরিশাল থেকে পালিয়ে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে।শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে, জানান ওসি কমলেশ চন্দ্র।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর