নগরীতে ২ নারী ছিনতাইকারী আটক নগরীতে ২ নারী ছিনতাইকারী আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

নগরীতে ২ নারী ছিনতাইকারী আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২২৩ সময় দর্শন

বরিশাল প্রতিনিধিঃঃবরিশাল নগরে সাবেক এক নারী কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ছিনতাই হওয়া ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

আটককৃত ওই দুই নারী রিনা ও আরজিনা তারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রামপট্টি এলাকার বেদে পল্লির বাসিন্দা বলে পরিচয় দিয়েছন।

বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরের গীর্জা মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।ভুক্তভোগী বরিশাল নগরের ২ নং ওয়ার্ডর সাবেক নারী কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গির্জা মহল্লা এলাকা থেকে যাচ্ছিলেন। এসময় ওই দুই নারী সহ আরো কয়েকজন তার পিছু নেয়। বিষয়টি সন্দেহ জনক হলে তিনি তাদের পিছু নেওয়ার কারন জানতে চায়। পরে নিজের বহন করা ব্যাগের চেইন খোলা আর তাতে টাকা দেখতে না পেয়ে ওই দুই নারীকে ধরে ফেলে। এসময় তাদের মধ্যের এক জনের ওড়নায় থাকা টাকা তিনি উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাধারন মানুষ তাদরর নাম পরিচয় জানতে চাইলে তারা না বলে নিজেদের নির্দোশ দাবি করে। পরে বরিশাল কোতয়ালী থানা পুলিশ ওই দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।এঘটনায় ছিনতাইয়ের শিকার হওয়া সাবেক নারী কাউন্সিলর বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) আজিমুল করিম জানান, দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগি মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর